,

ফের মিয়ানমার থেকে আসছে কোরবানির গরু

news-image

টেকনাফ (কক্সবাজার): প্রতিনিধি : সাগর শান্ত হওয়ায় পর কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে মিয়ানমারের পশু আমদানি আবার শুরু হয়েছে। শুক্রবার থেকে এ আমদানি শুরু হয়।

এর আগে গত ৩ থেকে ৮ আগস্ট পর্যন্ত সাগর উত্তাল ও সংকেত থাকায় মিয়ানমার থেকে পশু আমদানি বন্ধ ছিল।

শুক্রবার দুপুর থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ করিডরে ১৪টি কার্গো ট্রলারে করে মিয়ানমারের আকিয়াব থেকে ২ হাজার ৯৯৮টি গরু ও মহিষ আনা হয়েছে। ট্রলার থেকে পশুগুলো জেটিতে তোলা হচ্ছে। এরমধ্যে মহিষ ৩৭০ ও গরু ২ হাজার ৬২৮টি।
পশু ব্যবসায়ী মো শহীদুল ইসলাম বলেন, আবু ছৈয়দ, সোহেল রানা, মো. শরীফ, আব্দুস গফুরসহ ছয়জন ব্যবসায়ীর সাথে সাগর শান্ত থাকায় ছয়দিন পর ২ হাজার ৯৯৮টি পশু এনেছি। আবহাওয়া অনুকুলে থাকলে ঈদের আগেরদিন পর্যন্ত পশু আসবে। মিয়ানমারের পশু আসায় স্থানীয় লোকজন কমদামে পশু কিনতে পারবে বলে ধারণা করছেন।

টেকনাফ শুল্ক বিভাগের কাস্টমস সুপার মো. ময়েজ উদ্দিন বলেন, এতদিন সাগর উত্তাল থাকায় মিয়ানমার থেকে পশু আনা যায়নি। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত পশুভর্তি ১৪টি কার্গো ট্রলারে শাহপরীর দ্বীপ জেটিতে এসে নোঙ্গর করেছে এবং পশুগুলো খালাস করার কাজ চলছে। এসব পশুর কাছ থেকে ১৪ লাখ ৯৯ হাজার টাকার রাজস্ব আদায় করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর