,

টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধুসেতু থেকে পাকুল্লা পর্যন্ত প্রায় অন্তত ১০টি পয়েন্টে ৪০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এই ৪০ কিলোমিটার সড়কে খুবই ধীর গতিতে থেমে থেমে চলছে যানবাহন।

যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর পাল্লার যাত্রীদের। মহাসড়কের হাটুভাঙ্গা, মির্জাপুর, পাকুল্লা, নাটিয়াপাড়া, কদিমধল্লা, করটিয়া বাইপাস, নগরজলফৈই, রাবনা বাইপাস ও এলেঙ্গায় যানজট ৫ থেকে ৭ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হচ্ছে।

এদিকে বঙ্গবন্ধুসেতু দিয়ে এ যাবত কালের সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির জানান, শুক্রবার ভোর ছয়টা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৩৩৭টি যানবাহন পারাপার হয়েছে। যা এ যাবত কালের সর্বোচ্চ রেকর্ড বলেও জানান তিনি।

ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে পৌঁছে দিতে এবং যানজট নিরসনে পুলিশ কাজ করছে। অতিরিক্ত যানবাহনের পাশাপাশি বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জের হাটিরকুমড়ার মোড় পর্যন্ত গাড়ি টানতে না পারার কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট ইফতেখার নাসির রোকন জানান, এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর