সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে পুলিশের ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকায় সোনারগাঁ থানার এক এএসআই ও কনস্টেবলের মারধরে আবদুল বাদশা (৪৮) নামের এক সয়াবিন তেল ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।  শুক্রবার বিকালে ওই ব্যবসায়ী চাঁদা না দেয়ায় মারধরে আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওই ব্যবসায়ীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী নয়াপুর-পঞ্চমীঘাট সড়ক অবরোধ করে রাখে। ঘটনার পর এলাকায় উত্তোজনে বিরাজ করছে। অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিচার দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখি উত্তরপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ও স্থানীয় মসজিদের সভাপতি আব্দুল বাদশা বাজারে দীর্ঘদিন ধরে সয়াবিন তেলের ব্যবসা পরিচালনা করে আসছে। সোমবার বিকালে সোনারগাঁ থানার সহকারী এএসআই মাসুদ তার দোকানে গিয়ে ব্যবসায়িক কাগজপত্র দেখার নাম করে তার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে আসে।

শুক্রবার সাদা পোশাকে ওই এএসআই কনস্টেবল তুষারকে নিয়ে পুনরায় ওই ব্যবসা প্রতিষ্ঠানে যান। ওই ব্যবসা প্রতিষ্ঠানে নিহত আবদুল বাদশাহর ছেলে মিঠু দোকানে বসা ছিল। এ সময় মিঠুর কাছে এএসআই মাসুদ ও কনস্টেবল তুষার কাগজপত্র দেখতে চান। মিঠু কাগজপত্র তার বাবার কাছে রয়েছে বলে জানান।

মিঠু তার বাবাকে ফোন দিলে ব্যবসায়ী আব্দুল বাদশার আসতে দেরি হয়। পুলিশ সদস্যরা পুনরায় ওই ব্যবসায়ীর কাছে টাকা দাবি করলে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ব্যবসায়ী আবদুল বাদশা ও ছেলে মিঠুকে পুলিশ সদস্যরা কিল-ঘুষি চড় থাপ্পর ও মারধর করে।এক পর্যায়ে ব্যবসায়ী আব্দুল বাদশা মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই ব্যবসায়ী মারা যান।

নিহত ব্যবসায়ী আবদুল বাদশাহর ছেলে মিঠু বলেন, একজন সাদা পোশাকে ও তুষার নামের একজন পোশাক পড়ে আমাদের দোকানে যান। এ সময় আমার কাছে তারা কাগজপত্র দেখতে চান। আমি কাগজপত্র বাবার কাছে রয়েছে বলে জানালে আমার কাছে টাকা চান। পরে আমি বাবাকে ফোন দিলে ওই সময়ে বাবার কাছে তারাও টাকা চাইলে তর্ক-বিতর্ক হয়। তিনি বলেন, এক পর্যায়ে আমাকে ও বাবাকে চড় থাপ্পর ও কিল-ঘুষি মারে। বাবা মাটিতে লুটিয়ে পড়লে হাসপাতালে নেয় আমাদের আত্মীয় স্বজনরা। পথে বাবার মৃত্যু হয়।

নানখি গ্রামের ব্যবসায়ী সাইদুল ইসলাম ও আবু সুফিয়ান জানান, সোনারগাঁ থানা পুলিশ ও তালতলা ফাঁড়ি পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছি। আমাদের ব্যবসা করা অতি কষ্টদায়ক হয়ে পড়েছে। কোনো কিছুর অজুহাতে তারা আমাদের কাছে টাকা দাবি করে। টাকা না দিলেই আমাদের মারধর ও মামলার হুমকি দিয়ে থাকে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা জানান, আমি ঘটনা শুনে এলাকায় গিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছি। এলাকার লোকজনের ভাষ্যমতে, পুলিশের মারধরে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে। তারা অভিযোগ অস্বীকার করেছেন। অভিযুক্ত সোনারগাঁ থানার এএসআই মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, এএসআই মাসুদের সঙ্গে আমার কথা হয়েছে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার কোনো ঘটনা ঘটেনি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। তবে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের ঘটনা আমার জানা নেই। উৎস : যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক