,

১৫০ টাকায় মাসে যত খুশি কথা বলার সুযোগ

news-image

প্রযুক্তি ডেস্ক।। বিটিসিএল টেলিফোনের মাসিক লাইনরেন্ট বাতিল করা হয়েছে। পাশাপাশি ১৫০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে যত খুশি মিনিট কল করারও সুযোগ মিলবে। তবে বিটিসিএল থেকে অন্য যেকোনো অপারেটরে কথা বলতে মিনিটপ্রতি খরচ হবে ৫২ পয়সা। ১৬ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সারা দেশে বিটিসিএলের নেটওয়ার্ক থাকায় সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করে প্রতিষ্ঠানটিকে জনবান্ধব সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সব কিছু করার আশ্বাস দেন তিনি। শহর এবং গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য দূর করতে ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান ব্রডব্যান্ড নেটওয়ার্ক ফাইভজি উপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদ। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর