,

প্রথম দেখাতেই খু’নির প্রেমে পড়ে যান পুলিশের নারী সদস্য, অতঃপর

news-image

খুনের ঘটনায় অভিযুক্ত বিচারাধীন বন্দিকে আদালতে নিয়ে আসার সময় তাকে দেখে প্রেমে পড়ে যান কর্তব্যরত এক তরুণী পুলিশ সদস্য। সম্প্রতি বিয়েও করেছেন দু’জনে। ঘটনাটি ঘটেছে ভারতের গ্রেটার নয়ডায়। মনমোহন গয়াল নামে এক ব্যবসায়ীকে খু’নের অভিযোগে গ্রেফতার হয় রাহুল থাস্রানা নামে ওই গ্যাংস্টার। রাহুলের বয়স তখন ৩০ বছর। হাতকড়া পরানো অবস্থায় তাকে সুরজপুর আদালতে নিয়ে আসে পুলিশ। রাহুলের বি’রুদ্ধে শুধু এই একটা নয়, একাধিক খু’নের অভিযোগ রয়েছে। সঙ্গে ডা’কাতি, অ’পহরণের মতো একাধিক অ’পরাধের মা’মলা চলছে তার বি’রুদ্ধে।

সেদিন প্রহরায় ছিলেন পায়েল নামে গৌতমবুদ্ধ নগর থানার এক নারী পুলিশও। প্রথম দিন দেখেই গ্যাং’স্টারের প্রেমে পড়ে যান তিনি। সে দিন অবশ্য দু’জনের মধ্যে কোনও কথা হয়নি। তবে একাধিক অ’পরাধের সুবাদে প্রায়শই জেলে যাতায়াত লেগে থাকত রাহুলের। আর এই দেখা সাক্ষাৎ হতে হতেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি তারা বিয়েও করেছেন।

রাহুল বর্তমানে জামিনে মুক্ত। সে ই বিয়ের ছবি শেয়ার করেছে। ছবিতে তাদের বর-কনের সাজে দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে পায়েলের কোনও খোঁজ নেই। তারা কোথায় রয়েছেন তাও জানা যায়নি। পায়েল অন্য কোনও থানায় কর্তব্যরত কি না তা-ও অজানা, জানিয়েছেন গৌতমবুদ্ধ নগর থানার পুলিশ অফিসাররা। তাদের দু’জনের বিয়ের ছবি দেখে রীতিমতো তাজ্জব একসময়ে পায়েলের সহকর্মীরা। ভিতরে ভিতরে যে তাদের দু’জনের সম্পর্ক এতদূর গড়িয়েছিল, তা ঘূণাক্ষরেও টের পাননি তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর