,

নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরলেন ম্যাথিউস-চান্দিমাল

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। টেস্ট স্কোয়াডে আবারো ডাক পেয়েছেন সাবেক দুই সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দিনেশ চান্ডিমাল।

শুক্রবার (৯ আগস্ট) শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে।

দীর্ঘ ছয়মাস পর সাদা পোশাকের ক্রিকেটে জায়গা পেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়ের ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। যে কারণে দক্ষিণ আফ্রিকা সফরের দলে তার জায়গা হয়নি।

একইসঙ্গে দলে ফিরিয়ে আনা হয়েছে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞায় পড়া স্পিনার আকিলা ধনঞ্জয়কে। বোলিং অ্যাকশন শুধরে তিনি আবারো দলভুক্ত হয়েছেন।

আগামী বুধবার (১৪ আগস্ট) গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আগামী ২২ আগস্ট কলম্বোতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের দল পরবর্তীতে ঘোষণা করা হবে।

শ্রীলংকা সফরে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও অংশ নেবে নিউজিল্যান্ড। আগামী ৩১ আগস্ট প্রথম এবং ২ ও ৬ সেপ্টেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা স্কোয়াড : দিমুথ করুনারাত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয় ডি সিলভা, আকিলা ধনঞ্জয়, লাসিথ এমবুলডেনিয়া, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ওশাডা ফার্নান্দো, লক্ষণ সান্দাকান ও বিশ্ব ফার্নান্দো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর