,

রেকর্ড দামে বিক্রি হলো ‘বস’, কিনলেন মেয়র আতিকুলের ভাতিজা

news-image

দিন দুয়েক পরেই ঈদ। সেই উপলক্ষে দেশে গরু, ছাগল, ভেড়া ও উটের চাহিদা তুঙ্গে। ঈদে প্রায় এক কোটি পশু কুরবানি হতে পারে দেশজুড়ে। প্রতি বছরের মতো এবারো কুরবানির পশু হিসেবে কয়েকটি আলোচনার কেন্দ্রে চলে এসেছে।তার মধ্যে ‘বস’ নামের একটি অতিকায় ষাঁড় অন্যতম। কারণ, সম্প্রতি যে দামে বিক্রি হয়েছে বস, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

বসের জন্ম যুক্তরাষ্ট্রে। বছর খানেক আগে সেখান থেকে ঢাকার অদূরে একটি ফার্মে নিয়ে আসা হয় তাকে। বসের পালক ইমরান হোসেন জানান, বসের ওজন প্রায় এক হাজার চারশ কেজি। নিলামে সেটি বিক্রি হয়েছে ৩৭ লাখ টাকায়।বাংলাদেশে বিক্রি হওয়া গবাদির পশুর দাম অনুসারে এটি একটি নতুন রেকর্ড। বাংলাদেশের এক বস্ত্র কারখানার মালিক ‘বস’কে কিনেছেন বলে জানিয়েছেন ইমরান।

জানা গেছে, ইসলাম গার্মেন্টসের মালিক শাকির আহমেদ গরুটি কিনেছেন। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা। ‘বস’ কিনতে পেরে খুশি শাকির আহমেদ। তিনি বলেন, ‘আল্লাহর রাস্তায় উৎকৃষ্ট কিছু উৎসর্গ করার জন্য ‘বস’ নামের গরুটি কিনেছি। সবাই দোয়া করবেন।’ সূত্রঃ কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা