,

রংপুরে মিথ্যা অপবাদে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করে চুল কর্তন : গ্রেফতার -২

news-image

রংপুর ব্যুরো : রংপুরে গঙ্গাচড়ায় এক গৃহবধূকে বিয়ে ভেঙ্গে দেয়ার মিথ্যা অপবাদ দিয়ে অমানকি নির্যাতন চুল কেটে দিয়েছে নির্যাতনকারীরা। এ ঘটনায় মামলা দায়ের করা হলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ২আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নির্যাতনের ঘটনা ঘটে রংপুর রংপরের গঙ্গাচড়া থানার বেতগাড়ী পুটিমারী গ্রামে শহর ছেড়ে প্রায় ৩০ কিলোমিটার দূরে গত বুধবার।

নির্যাতিতা গৃহবধূর জামাতা মোকলেছ মিয়া মামলার বাদি হয়ে থানা পুলিশের কাছে দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তার চাচা শ্বশুড় আব্দুল মতিন(৪০) এর মেয়ে মৌসুমি বেগমের-২৪ বিয়ে হয় প্রায় ৪০দিন পূর্বে। রংপুর সদর থানার পাগলাপীর এলাকায় লিটন মিয়ার সাথে। সেখানে বিয়ের পর তার স্বামী বিভিন্ন সূত্রে জানতে পারে তার স্ত্রীর সাথে অনেকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই অপবাদে স্ত্রী মৌসুমি বেগমকে গত মাসের ২১ তারিখ তার স্বামী লিটন মিয়া তালাক দেয়।

এ ঘটনায় মানিকা বেগমের দেবর আব্দুল মতিন ও তার মেয়েসহ স্ত্রী সকলেই মনে করে এই তালাকের নেপথ্যে মানিকা বেগম দায়ি। সে মিথ্যা অপবাদ দিয়ে তার মেয়েকে তালাক দেয়ার ইন্ধন যুগিয়েছে। মেয়ের এ নিয়ে গত কয়েকদিন ধরে তাদের দুই পরিবারের মাঝে ঝগড়া বিবাদ চলছিল। সর্বশেষ গত বুধবার বিকেল বেলা মানিকার দেবর আব্দুল মতিন, তার মেয়ে, স্ত্রী, অপর দেবর আব্দুল মোত্তালেব(৪৩)সহ পরিবারের লোকজন মিলে মানিকা বেগমকে বেধড়ক মারধোর করে। এক পর্যায়ে তাকে গাছের সাথে বেঁধে দিনভর নির্যাতন করে মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে দেয়া হয়। এই খবর বিকেল বেলা জানতে পেরে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গির আলম মানিকা বেগমকে নির্যাতনকারীদের হাত থেকে উদ্ধার করে। পরে বাড়িতে রেখে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেন মানিকার স্বামী ও অন্যরা।

গতকাল তার অবস্থার অবনতি হলে এ খবর রাত সাড়ে ৮টায় লেখা পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তির প্রস্তুতি নেয়া হয় পরিবার থেকে। ওই নির্যাতনের ঘটনায় আজ বৃহস্পতিবার নির্যাতিতা গৃহবধূর জামাতা মোকলেছ মিয়া গঙ্গাচড়া থানায় দুপুর বেলা মামলা দায়ের করেন। পুলিশ মামলা দায়ের করার পর ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক পর্যায়ে ঘটনার সত্যতা পান। পরে মামলার ৬ আসামির মধ্যে ২ আসামি আব্দুল মোত্তালেব ও আব্দুল মতিনকে গ্রেফতার করে। অপর আসামিরা পালিয়ে যায়।

বেতগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপটন বলেন, বিষয়টি দুঃখজনক। ঘটনা সম্পর্কে থানায় মামলা হয়েছে। পুলিশ ২ আসামিকে গ্রেফতার করেছে। ঘটনার সাথে জড়িতরা পরস্পর ভাই-দেবর-ভাবি-ভাতিজি সম্পর্কের। তাই এ নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।

গঙ্গাচড়া থানার ওসি(তদন্ত) সুশান্ত কুমার সরকার জানান, তারা ঘটনার সাথে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছেন। অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা