,

নাটোরে দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে ৬৬৭ বস্তা ভিজিএফের চাল জব্দ

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে দুর্ঘটনাকবলিত একটি ট্রাক থেকে ঈদ উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার ৬৬৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানা সুত্রে জানা যায়, বগুড়ার মোকামতলা এলাকার মন্ডল ট্রেডার্স থেকে খাদ্য অধিদপ্তরের লেবেল লাগানো ৬৬৭ বস্তা চাল নিয়ে একটি ট্রাক নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারের আনোয়ার হোসেনের আড়তে যাচ্ছিলো। পথে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে গেলে ট্রাক চালক মকবুল হোসেন গুরুতর আহত হন।

এ সময় ট্রাক থেকে চালের বস্তা বেরিয়ে আসে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার এবং চালগুলো জব্দ করে। তবে আড়তদার আনোয়ার হোসেনের দাবি, পুরাতন মার্কেট থেকে খাদ্য অধিদপ্তরের খালি বস্তা কিনে তার মধ্যে অন্য চাল প্যাকেট করা হয়েছিল। এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। চালগুলো পাচার করা হচ্ছিলো কিনা তা যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর