,

নাটোরের বড়াইগ্রামে দরজা ভেঙ্গে ডাকাতি : ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ তিনজন আহত

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে দরজা ভেঙ্গে ঘুরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেয়ায় বাড়ির মালিক, তার স্ত্রী ও এক ছেলেকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা সাড়ে ৭ ভরি স্বর্ণ ও নগদ ২৫ হাজার টাকা লুটে নেয় বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। খবর পেয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আকরামুজ্জামান ও বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহতরা হলেন-বাড়ির মালিক ধানাইদহ ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ইজাহারুল ইসলাম (৬৫), তার স্ত্রী নুরজাহান বেগম (৫৬) ও ছোট ছেলে হারুন অর রশীদ (২৮)।

আহতরা জানান, রাত দুইটার দিকে ১০-১২ জন ডাকাত শাবল দিয়ে বাড়ির দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে। এতে বাধা দিলে ডাকাতেরা তিনজনকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে বাড়ির অপর সদস্যরা মোবাইলে প্রতিবেশীদেরকে জানালে তারা এগিয়ে আসেন। এ সময় ডাকাতেরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে স্বজনেরা আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ওসি দিলীপ কুমার দাস জানান, এটি ডাকাতি না ব্যাক্তিগত দ্বন্দ্বের জেরে ঘটেছে সেটা নিয়ে তদন্ত চলেছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দায়ীদের আটকের সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর