,

প্রভাকে নিয়ে জুয়া, আবারও আলোচনায় রাজিব!

news-image

বিনোদন ডেস্ক : রাজিব! প্রভার অন্ধকার জীবনের এক অধ্যায়ের নাম। নিজেদের বহুদিনের সম্পর্কে ফাটল ধরায় ভিডিও প্রকাশ করে প্রভার জীবনটাই তছনছ করে দিয়েছিল রাজিব। সেই নামটিই আবার এলো প্রভার জীবনে। ব্যক্তিটি অন্য কেউ। যে কিনা পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। নিজেই কিছু করবে বলে কখনো চাকরিতেও যোগ দেননি তিনি। কিন্তু ভাগ্য তার সায় দেয়নি।

ব্যতিক্রমী ডিজাইন দেয়ার পরেও কোথাও কোনো চাকরি পাননি এই রাজিব। পরে একটি দুর্ঘটনার মাধ্যমে পরিচয় হয় তার কণার সঙ্গে। এরপর যতবারই দুজনের দেখা হয়েছে ততবারই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে প্রভা-রাজিবের। যার কারণে একজন-অন্যজনকে খুবই অপছন্দ করতে থাকে।

নাটকের একসময় রাজিবের ভাগ্য খুলে যায়। সে বুঝতে পারে, এটা প্রভার কারণে। তাই তার পেছনেই পড়ে যায় রাজিব। এরপর প্রেম, শেষে বিয়েও করে প্রভাকে। রাজিবের নতুন চাকরি হয়। একদিন ওই অফিসে তার বস দেখে ফেলে কণাকে। এতেই বাধে বিপত্তি। প্রভাকে দেখে নতুন পরিকল্পনা করে রাজীবের অফিসের বস। তার সঙ্গে জুয়া খেলতে চায় সে।

ওই খেলায় রাজীবকে বাধ্য করে স্ত্রী কণাকে বাজি রাখতে। কিছু বোঝার আগে, রাজীবও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে। এতক্ষণ যে ঘটনা শুনছিলেন, সেটি বাস্তবে নয় একটি নাটকেই ঘটেছে পরের রাজিবের কাহিনী।এই গল্প নিয়ে নির্মিত হয়েছে খন্ড নাটক ‘বাজি’। এতে রাজিব চরিত্রে অভিনয় করেছেন ইফরান সাজ্জাদ আর কণার চরিত্রে সাদিয়া জাহান প্রভা।

নাটকটি আনকোরার রচনায় নির্মাণ করেছেন অসীম গোমেজ। ‘বাজি’ নাটকে আরো একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আহমেদ রুবেলকে।জানা গেছে, ঈদের ৫ম দিন সন্ধ্যা ৬টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দ্বীপ্ত টিভিতে এ নাটকটি প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর