,

এমন প্রতিবেশী যেন আর কেউ না পায়ঃ পাকিস্তানের উদ্দেশে রাজনাথ

news-image

ভারতের সঙ্গে পাকিস্তানের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কড়া সমালোচনা করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বললেন, ‘এমন প্রতিবেশী যেন আর কেউ না পায়!’নাম উল্লেখ না করলেও প্রতিবেশী বলতে তিনি কাকে বোঝাচ্ছেন, তা অস্পষ্ট থাকেনি পাকিস্তানের বুধবারের ঘোষণার পরের দিন রাজনাথ এমন মন্তব্য করলেন।

জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদের ঘোষণার জেরে বুধবার ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।নয়াদিল্লিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, ‘প্রতিবেশীকে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ, সংশয় রয়েছে। ঘটনা হল, বন্ধুকে আমরা বেছে নিতে পারি। একজন না হলে আরেকজন।

কিন্তু প্রতিবেশীকে তো আর বেছে নেয়া যায় না। মেনে নিতে হয়। আর সেই প্রতিবেশী যদি হয় একেবারে পাশের দরজার হয়, তাহলে তো আর কথাই নেই! ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কারো কপালে যেন এমন প্রতিবেশী না জোটে!’ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বাতিল হয়ে যাওয়ার পর বুধবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের ঘোষণা দেয় পাকিস্তান।

ইসলামাবাদ বলছে, ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য পাঁচ দফা কর্মসূচি নিয়েছে তারা। যার অন্যতম দ্বিপাক্ষিক বাণিজ্যের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়া।সূত্রঃ আনন্দবাজার 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর