,

স্মার্টফোনের ক্যামেরায় আসছে লেজার টেকনোলজি

news-image

ডিভাইস থেকে বস্তু কত দূরে রয়েছে তা বুঝতে পারবে এমন ক্যামেরা টেকনোলজি নিয়ে কাজ করছে অ্যাপল।

২০২০ সালের একটি আইফোনের পেছনে এই ক্যামেরা দেখা যেতে পারে বলে জানিয়েছেন টিএফ সিকিউরিটিস বিশ্লেষক মিং-চি কুয়ো।এবারে এই ক্যামেরা ব্যবস্থায় টিওএফ বা টাইম টু ফ্লাইট নামের নতুন একটি সেন্সর যোগ করা হচ্ছে, যা আইফোনকে চারপাশের পরিবেশ নিয়ে আরও ভালো ধারণা দেবে, অগমেন্টেড রিয়ালিটি বা এআর এবং আরও ভালো কম্পিউটার ভিশন অভিজ্ঞতা দেবে।

বলা হচ্ছে, নতুন এই সেন্সরে ,ভিসিএসইএল বা, ভার্টিকাল-ক্যাভিটিসারফেস-এমিটিং লেজার নামে একটি যন্ত্রাংশ ব্যবহার করা হবে, যা বস্তুর ওপর অদৃশ্য লেজার ফেলে বস্তুর দূরত্ব নিখুঁতভাবে পরিমাপ করতে পারবে। বর্তমানে আইফোনের আনলকিং ব্যবস্থার জন্য ফেস আইডি ক্যামেরায়, টিওএফ সেন্সর ব্যবহার করে অ্যাপল।

কুয়ো বলেছেন দুটি আইফোন মডেলে টিওএফ সেন্সর যোগ করা হবে। ২০২০ সালের অপেক্ষাকৃত কম দামী মডেলে এই সেন্সর থাকবেনা। হুয়াওয়ের স্মার্টফোনেও টিওএফ সেন্সর যোগ করা হবে বলে জানিয়েছেন টিএফ সিকিউরিটিস বিশ্লেষক মিং-চি কুয়ো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর