,

৪৬ কিশোর গ্যাং সদস্যকে সংশোধনকেন্দ্রে প্রেরণ

news-image

রাজধানীর তেজগাঁও ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪৬ সক্রিয় সদস্যকে আটকের পর প্রত্যেককে ৬ মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়েছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ আগস্ট) রাতভর রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার, ফার্মগেট এলাকা, শেরেবাংলা নগর থানার কলেজ গেট, শিশুমেলা, শ্যামলী এবং মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালায় র‌্যাব-২ ব্যাটালিয়ন। এ সময় তাদের আটক করা হয়।

র‌্যাব-২-এর পুলিশ সুপার শাহাব উদ্দীনের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার আবু ছালেহ ও শহিদুল ইসলামের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, আটকরা সবাই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা সবাই মাদকাসক্ত। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ জনগনের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন, নারীদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লে’ড দিয়ে কে’টে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছোঁ মেরে ছিনতাই করে দ্রুত পালিয়ে যায় তারা।

কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই এবং নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত ৪৬ জনের প্রত্যেককে ৬ মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর