সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

news-image

বাংলাদেশের বিপক্ষে এক টেস্টের সিরিজ খেলবে আফগানিস্তান। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্টটি। এরপর আফগানিস্তান এবং জিম্বাবুয়েকে নিয়ে টি-২০ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। ওই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ঢাকায়। এরপর চট্টগ্রামে যাবে ত্রিদেশীয় ওই সিরিজ। ফাইনালে আবার ফিরবে মিরপুরে।

আফগানিস্তান আগামী ৩০ আগস্ট বাংলাদেশে আসবে। বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের অনুশীলন ম্যাচ খেলবে তারা। চট্টগ্রামে টেস্ট হবে ৫ থেকে ৯ সেপ্টেম্বর। জিম্বাবুয়ে দল বাংলাদেশ সফরে আসবে ৮ সেপ্টেম্বর। বিসিবি একাদশের বিপক্ষে ১১ তারিখে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৩ তারিখে। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে। পর দিন আফগানিস্তান খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। মাঝখানে দুই দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ তারিখে আফগানিস্তান এবং জিম্বাবুয়ে মুখোমুখি হবে। পরদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে। এরপর ২৪ সেপ্টেম্বর মিরপুরে হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে