,

কাশ্মীরে কারফিউ ভেঙে দফায় দফায় বিক্ষোভ, আটক ৫০০

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ভারতীয় বাহিনী। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযানে রাজনীতিবিদসহ অন্তত পাঁচ শতাধিক কাশ্মীরিকে আটক করা হয়েছে।ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গতকালের মতোই ১৪৪ ধারা উপেক্ষা করে শ্রীনগরের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছেন কাশ্মীরের সাধারণ জনগণ।

বৃহস্পতিবারও শ্রীনগর থেকে দফায়-দফায় বিক্ষোভ মিছিলের খবর এসেছে। পুঞ্চ, কার্গিল ও কুপওয়ারায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটেছে।আনন্দবাজার জানায়, বিজেপি সরকারের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে ধীরে ধীরে রাস্তায় নামতে শুরু করেছেন বিক্ষুদ্ধ কাশ্মীরি জনগণ। বিক্ষোভকারীদের দমাতে ছররা গুলি ছুড়েছে দেশটির আধা-সামরিক বাহিনী।

ছররার আঘাতে শ্রীনগরের হরি সিংহ হাসপাতালে নতুন করে শতাধিক মানুষকে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েক জন দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানা গেছে।এদিকে বিক্ষোভ ঠেকাতে দেশের বাকি অংশের সঙ্গে হিমালয় অঞ্চলটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের আগে থেকেই কাশ্মীরের ফোন ও ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া হয়।এই মুহূর্তে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর বিশ্বের সবচেয়ে সামরিকীকৃত এলাকায় পরিণত হয়েছে। সেনাবাহিনী, আধা-সামরিক বাহিনী ও পুলিশ সদস্য মিলিয়ে সেখানে সাত লাখের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

অস্থায়ী কারাগার বানানো হয়েছে হোটেল, গেস্ট হাউস, সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবনকে। কাশ্মীরের পুরো উপত্যকাটি যেন পরিণত হয়েছে একটি কারাগারে।কাশ্মীরের প্রভাবশালী দল ন্যাশনাল কনফারেন্সের দুই নেতা সাবেক মুখ্যমন্ত্রী ও আইনপ্রণেতাসহ আটক ও গৃহবন্দি রাজনীতিকের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড