,

কিশোরগঞ্জে চালু হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম মেডিকেল কলেজ

news-image

আগামী ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলে নবনির্মিত “শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের” বহির্বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিশোরগঞ্জের কৃতি সন্তান স্বচ্ছ রাজনীতিবিদ প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্বপ্ন ও কিশোরগঞ্জ বাসীর দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে।

মেডিকেল কলেজের পরিচালক ডাঃ মোঃ সাইফুর রহমান জানান- আগামী ১৫ আগষ্ট বহির্বিভাগ চালু করার সিদ্ধান্ত হয়েছে, তাতে চিকিৎসা সেবা প্রদান করবেন মেডিসিন, সার্জারি, গাইনি ও শিশু রোগে সহকারী অধ্যাপকগণ, পাশাপাশি বিভিন্ন কনসালট্যান্ট ও হাসপাতাল বহির্বিভাগের চিকিৎসকগণ। ১৫ তারিখ বহির্বিভাগের সকল রোগীদেরকে টিকেট ও (এক্স-রে আলট্রাসনোগ্রাম ইসিজি রক্ত ও প্রস্রাব) প্যাথলজিক্যাল সকল পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

১৫ তারিখের পর সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন ৫ টাকায় বহির্বিভাগ টিকেট সংগ্রহ করে সেবা নিতে পারবেন সকল রোগীরা, সেই সাথে সরকারের নির্ধারিত মূল্যে প্যাথলজিক্যাল সকল পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন। গত ২২ জুলাই ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সৈয়দা জাকিয়া নূর তার বক্তব্যে বলেন- দেশের ২য় বৃহত্তম এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি আগামী ৩রা নভেম্বর উদ্বোধনের জন্য প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেলে এই তারিখেই কিশোরগঞ্জ বাসীর স্বপ্নের মেডিকেল কলেজ ও হাসপাতালটি উদ্বোধন হবে।

উল্লেখ্য প্রায় ২১ একর জমির উপর প্রতিষ্ঠিত দেশের ২য় বৃহত্তম মেডিকেল কলেজ ও হাসপাতালটি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের জন্মস্থান যশোদলে অবস্থিত। এ মেডিকেল কলেজটি চালু হলে কিশোরগঞ্জবাসীর স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর