,

ভারতের সঙ্গে বিমান ও রেল যোগাযোগ বন্ধ করেছে পাকিস্তান

news-image

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। আকাশ পথ বন্ধের পর এবার অনির্দিষ্ট কালের জন্য ভারত-পাক সমঝোতা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ করল পাকিস্তান।বৃহস্পতিবার (৮ আগস্ট) পাক সংবাদমাধ্যম জানায়, কাশ্মীর ইস্যুতে প্রতিবাদ স্বরূপ ফের একবার সমঝোতা এক্সপ্রেস বন্ধ করা হয়েছে।প্রসঙ্গত কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে এবং পাক সরকারের বিরোধিতাকে আরও মজবুত করতে এই পদক্ষেপ নিয়েছে ইমরান সরকার বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মত।

চলতি বছর পুলওয়ামা হামলার পর থেকেই দুই দেশের মধ্যে ক্রমাগত বাড়তে থাকে তিক্ততা। যার জেরে দু মাস আগেও দুই দেশের তরফে বন্ধ ছিল সমঝোতা এক্সপ্রেস চলাচল। আর এবার ফের বন্ধ হল সমঝোতার চাকা। আগেরবারের মত এবারেও তার শুরুটা করল পাকিস্তান।

লাহোর থেকে আটারি পর্যন্ত এই দূরপাল্লার ট্রেন বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ পাকিস্তান থেকে ছাড়ার কথা ছিল। তবে পাক রেলওয়ের অতিরিক্ত জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ‘নিরাপত্তা বিষয়ক তীব্র টানাপোড়েনের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, সে জন্য ট্রেনের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাক রেলওয়ে কর্তৃপক্ষকে উদ্ধৃত করে পাকিস্তানি চ্যানেল ডন নিউজ টিভি জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত সমঝোতা এক্সপ্রেসের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিমলা চুক্তি মেনে ১৯৭৬ সালের ২২ জুলাই দু দেশের মধ্যে চালু হয়েছিল এই ট্রেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর