,

ভারতের সঙ্গে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করল পাকিস্তান

news-image

বৃহস্পতিবার পাকিস্তানের মিডিয়া জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে প্রতিবাদ স্বরূপ ফের একবার সমঝোতা এক্সপ্রেস বন্ধ করেছে পাকিস্তান। দুই মাস আগেও দুই দেশের তরফে বন্ধ ছিল সমঝোতা এক্সপ্রেস চলাচল। ভারতের মিডিয়া ও বিশেষজ্ঞ মত হচ্ছে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে এবং পাক সরকারের বিরোধিতাকে আরও মজবুত করতে এই পদক্ষেপ নিয়েছে ইমরান সরকার। চলতি বছর পুলওয়ামা হামলার পর থেকেই দুই দেশের মধ্যে ক্রমাগত বাড়তে থাকে তিক্ততা। যার জেরে দুই মাস আগেও দুই দেশের তরফে বন্ধ ছিল সমঝোতা এক্সপ্রেস চলাচল। আর এবার ফের বন্ধ হল সমঝোতার চাকা। আগের বারের মত এবারেও তার শুরুটা করল পাকিস্তান।

লাহোর থেকে আটারি পর্যন্ত এই দূরপাল্লার ট্রেন বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ পাকিস্তান থেকে ছাড়ার কথা ছিল। তবে পাক রেলওয়ের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ‘নিরাপত্তা বিষয়ক তীব্র চাপানউতোরের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, সে জন্য ট্রেনের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পাক রেলওয়ে কর্তৃপক্ষকে উদ্ধৃত করে পাকিস্তানি চ্যানেল ডন নিউজ টিভি জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তেজনা থাকলেও এই ট্রেন ভারত থেকে নির্ধারিত সময়েই ছাড়ছে। নর্দার্ন রেলওয়ে জানিয়েছে, ‘বুধবার রাত ১১.২০-তে দিল্লি­ থেকে আটারিগামী সমঝোতা এক্সপ্রেসে ছেড়েছে।’ সিমলা চুক্তি মেনে ১৯৭৬ সালের ২২ জুলাই দু দেশের মধ্যে চালু হয়েছিল এই ট্রেন।এদিকে পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র সম্প্রচারও বন্ধ করা হয়েছে।

সম্পর্ক ছিন্ন করতে চেয়ে পাকিস্তানের পদক্ষেপ আশঙ্কাজনক বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের তরফ থেকে পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে জানানো হয়েছে। বুধবার পাকিস্তান তাদের দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার করেছে। পাশাপাশি ‘ফাইভ পয়েন্ট’ পরিকল্পনার কথা ঘোষণা করেছে, যার মধ্যে অন্যতম ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানো ও দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করা। ভারতের  বিদেশমন্ত্রী জয়শঙ্কর রায় এই  সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, ‘‘আমরা দেখেছি পাকিস্তান ভারতের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একতরফা পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে।” ওই বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের এই সিদ্ধান্ত ‘‘অবশ্যই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি আশঙ্কামূক ছবি ফুটিয়ে তুলছে।”

ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘‘ভারত সরকার এবং সংসদের সাম্প্রতিক সিদ্ধান্তের পিছনে রয়েছে জম্মু ও কাশ্মীরের উন্নয়নের সুযোগকে বাড়ানো, যা সংবিধানের একটি অস্থায়ী বিধানের কারণে আটকে ছিল। এর ফলে লিঙ্গগত এবং আর্থ-সামাজিক বৈষম্যও ঘুচবে। আরও আশা করা হচ্ছে, এর ফলে জম্মু ও কাশ্মীরের সব মানুষের অর্থনৈতিক সক্রিয়তা ও উন্নয়নের ক্ষেত্রে জোয়ার আসবে।”

ওই বিবৃতিতে এও বলা হয়, এতে অবাক হওয়ার কিছু নেই এই ধরনের উন্নয়নমূলক পদক্ষেপকে পাকিস্তান ঋণাত্মক ভাবে প্রচার করবে। সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদ ছড়াতে এই সম্পর্কে কোনও আবেগকে কাজে লাগানো হতে পারে।

পাকিস্তানকে এব্যাপারে ভাবনাচিন্তা করতে বলেছে ভারত, যাতে কূটনৈতিক যোগাযোগের স্বাভাবিক পথটা খোলা থাকে। পাকিস্তান জানিয়েছে, তারা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের কাছে আপিল করবে মোদি সরকারের জম্মু ও কাশ্মীরের পদক্ষেপের বিরুদ্ধে।

জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে ইমরান খানের বৈঠকের পর পাকিস্তান টুইট করে ওই পাঁচটি পয়েন্ট সকলের কাছে তুলে ধরে। টাইমস অব ইন্ডিয়া/এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর