,

ড্রোন দিয়ে এডিস মশা খুঁজছেন মেয়র

news-image

বরিশাল নগরীর বহুতল ভবনগুলোর ছাদে পানি জমে আছে কিনা তা দেখতে ড্রোন ব্যবহার করছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।সিটি কর্পোরেশন সূত্র জানায়, বরিশাল নগরীতে কয়েক হাজার বহুতল ভবন রয়েছে। সবগুলো ভবনের ছাদে ওঠা সম্ভব নয়, তাই ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে।একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকাণ্ড সরাসরি তদারকি করছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, রাজধানীতে ডেঙ্গু দেখা দেয়ার পর থেকেই বরিশাল নগরীতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। অফিস-আদালত, বাসা-বাড়িতে যেসব স্থানে এডিস মশা বংশ বিস্তার করতে পারে তা পরিষ্কার রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ময়লা-আবর্জনা পরিষ্কার করে মশার ওষুধ ছিটানো হচ্ছে।

তিনি আরও বলেন, বহুতল ভবনের ছাদে এডিস মশা বংশ বিস্তার উপযোগী পরিবেশ বা লার্ভা রয়েছে কিনা তা সন্ধানে ড্রোন ব্যবহার করা হচ্ছে। কোথাও এডিস মশার বংশ বিস্তারের উপযোগী পরিবেশ দেখা গেলেই সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। কোনো বাসায় এডিস মশার লার্ভার অস্তিত্ব পাওয়া গেলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর