,

রংপুর সদর ৩ আসনের উপ নির্বাচনে প্রার্থী নির্ধারন করার জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে : জাপা মহাসচিব রাঙ্গা

news-image

রংপুর ব্যুরো : সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মশিয়ার রহমান রাঙ্গা বলেছেন এডিস মশা নিয়ন্ত্রনে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রই ব্যার্থ হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের প্রতিটি পরিবারের বাসায় গিয়ে ব্যার্থতার দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে সড়ক পথে রংপুরে এসে নগরীর দর্শনা এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জেয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন।

তিনি বলেন ঢাকার দুটি সিটি করপোরেশনের মেয়র সাহেবরা যেসব ঠিকাদারী প্রতিষ্ঠান মশক নিধনের ঔষধ সরবরাহ করার ঠিকাদারী দিয়েছেন তারা মশক নিধনের ঔষধ আমদানির নামে কেরোসিন তেল সরবরাহ করেছেন। ফলে ওই সব ঔষধের কোন কার্যকারীতা না থাকার কারনে ডেঙ্গু জ্বরের প্রকোপ মহামারী আকারে দেখা দিয়েছে। তিনি ঔষধ আমদানির বিষয়ে উ”চ পর্যায়ে তদন্ত দাবি করেন।

জাপা মহাসচিব রাঙ্গা বলেন রংপুর সদর ৩ আসনের উপ নির্বাচনে প্রার্থী নির্ধারন করার জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে যারা প্রার্থী হতে চান তাদের ওই কমিটির কাছে গিয়ে তাদের বিগত দিনে তাদের অবদান দলের কর্মকান্ডে ভুমিকা সহ সব বিষয় জানাতে হবে। কমিটি প্রার্থীদের মধ্য থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরী করে জমা দেবার পরেই দল চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। দলের চেয়ারম্যান জিএম কাদের অথবা সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ এরশাদের মৃত্যুর পর শুন্য হওয়া রংপুর ৩ আসনে প্রার্থী হতে চান বলে যে কথা চাউর হয়েছে এমন প্রশ্নের উত্তরে জাপা মহাসচিব রাঙ্গা বলেন সে বিষয়টিও যে দুটি কমিটি গঠন করা হয়েছে তারাই দেখবেন বলে জানান।

এর আগে ঢাকা থেকে সড়ক পথে রংপুরে এরশাদের কবর জিয়ারত করতে আসলে তাকে স্বাগত জানান রংপুর মহানগর জাপা সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারন সম্পাদক এস এম ইয়াসির, জাপার জেলা ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বারী মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদক শাফিউল ইসলাম শাফি, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন মহানগর যুগ্ম সাধারন সম্পাদ লোকমান হোসেন, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হাসানুর জামান নাজিম, যুব নেতা শাহিন হোসেন জাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাঙ্গা পবিত্র ঈদ উদযাপন করতে রংপুরে এসেছেন তিনি রংপুর ১ আসনে তার নির্বাচনী এলাকায় অব¯’ান করে পশু কোরবানী দেবেন এবং দলের নেতা কর্মী সহ সাধারন মানুষের সাথে ঈদের শুভে”ছা বিনিময় করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর