,

রংপুরে ডেঙ্গু সচেতনতায় পুলিশের লিফলেট বিতরণ

news-image

রংপুর ব্যুরো : ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারনের মাঝে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত লিফলেট বিতরণ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর পায়রা চত্বরে পথচারিসহ সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এসময় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোছাঃ শামিমা পারভীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ্-আল-ফারুক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার, সহকারী পুলিশ কমিশনার নাদিয়া জুই ও সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন প্রমুখ।

এছাড়াও রংপুর মহানগরীর বিভিন্ন থানার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক ও মোড়ে জনসাধারনের মাঝে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর