,

বাংলাদেশে এই প্রথম জাপানি নাগরিকের কোমরে মিলল ১২ কেজি স্বর্ণ

news-image

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই জাপানি নাগরিকের কোমর থেকে এক কেজি ওজনের ১০টি ও ১০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ (১২ কেজি) তাদের আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটকরা হলেন- টাকিও মিমুরা এবং শুইচি সাতোক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রাত সাড়ে ১২টার দিকে ওই দুই জাপানি নাগরিককে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক পায়েল পাশা জানান, এয়ার এশিয়া ফ্লাইটের একে-৭১ এ রাত ১২টার দিকে শাহজালালে অবতরণ করেন ওই দুই জাপানি নাগরিক। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের শুল্ক গোয়েন্দা চালেঞ্জ করে। এ সময় তারা স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন।

এরপর কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় কোমরের ভেতরে বিশেষভাবে স্কচটেপে লুকানো এক কেজি ওজনের ১০টি ও ১০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার (১২ কেজি) পাওয়া যায়; যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ কোটি টাকা।

উল্লেখ্য, জাপানি নাগরিকের কাছে থেকে চোরাচালানের স্বর্ণ উদ্ধারের বিষয়টি বাংলাদেশে এবারই প্রথম। আটক স্বর্ণবারের মূল্য প্রায় ৬ কোটি টাকা। আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর