,

শপথ নিলেন সালমা চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের মনোনীত সালমা চৌধুরী। বৃহস্পতিবার (৮ আগস্ট) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সালমা চৌধুরী। বৃহস্পতিবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ।

গত রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন তাকে নির্বাচিত ঘোষণা করেন। তিনি বলেন, সালমা চৌধুরী এ নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী ছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ আগস্ট তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

এর আগে গত রোববার (২৮ জুলাই) রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন সালমা চৌধুরীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

গত ৯ জুলাই (মঙ্গলবার) রুশেমা বেগম মারা গেলে জাতীয় সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ অবস্থায় ১৮ জুলাই (বৃহস্পতিবার) আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় ছিল ২৫ জুলাই (বৃহস্পতিবার), বাছাই ২৮ জুলাই (রোববার)। আর প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট (বৃহস্পতিবার) এবং ভোট ১৮ আগস্ট (রোববার)।

সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ওয়াজেদ চৌধুরীর কন্যা সালমা চৌধুরী। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আইন অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রাপ্ত আসন অনুসারে দলগুলোর মধ্যে সংরক্ষিত আসন বণ্টন করে দেয় নির্বাচন কমিশন। সে অনুযায়ী ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের ৪৩টি, জাতীয় পার্টির চারটি, বিএনপির একটি, ওয়ার্কার্স পার্টির একটি এবং স্বতন্ত্ররা একটি আসন পায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর