,

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে মিরপুর সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেন জারা জিন্স নামে গার্মেন্ট শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন বলে জানিয়েছে মিরপুর বিভাগ পুলিশ।

জারা জিন্স গার্মেন্টের একাধিক কর্মী জানান, আমাদের বেশ কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। সেগুলো তো দিচ্ছেই না। বেতন ও বোনাসেরও কোনো খবর নেই। এর আগেও আমরা আন্দোলন করেছি। গতকাল রাতেও আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি। কিন্তু মালিকপক্ষ কোনো কর্ণপাত করছেন না। বাধ্য হয়ে ফের রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

সবুজ নামে এক গার্মেন্ট কর্মী বলেন, আজই বন্ধ হচ্ছে গার্মেন্টটি। ঈদের পর খুলবে। কিন্তু আমাদের পাওনা বেতন-বোনাস দেয়া হয়নি। কর্মীদের ঈদ কীভাবে হবে বেতন-বোনাস ছাড়া? সেটা একবার ভাবছে না মালিকপক্ষ। বেতন-বোনাস না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ-বিক্ষোভ অব্যাহত থাকার কথা জানান তিনি।

মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) খাইরুল আমিন জাগো নিউজকে বলেন, জারা জিন্স গার্মেন্টটি দারুসসালাম এলাকার মধ্যে পড়েছে। কিন্তু বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ-সড়ক অবরোধ করেছে মিরপুর এলাকায় এসে। তারা সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেছে। যান চলাচল বন্ধ রয়েছে। আমরা মালিকপক্ষ ও বিজিএমইএ কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের দ্রুত বিষয়টি নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।

এ ব্যাপারে দারুসসালাম জোন পুলিশের সহকারী কমিশনার বলেন, ‘আমি গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনের মধ্যে আছি। পুলিশ মোতায়েন রয়েছে। তবে বিক্ষুব্ধ গার্মেন্ট শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নেবে না। তাদের অভিযোগ শোনা হচ্ছে। বিজিএমইএ নেতারা আসছেন।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর