,

‘বস’ ৩৭, ‘মেসি’ ২৭ লাখে বিক্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : ১ হাজার ৪৫০ কেজি ওজনের ব্রাহামা জাতের ‘বস’ ৩৭ লাখ আর একই জাতের ১ হাজার ৩০০ কেজি ওজনের ‘মেসি’ বিক্রি হয়েছে ২৭ লাখ টাকায়। দেড় হাজার কেজি ওজনের ফ্রিজিয়ান জাতের ‘টাইটানিক’ বিক্রি হয়েছে সাড়ে ১৭ লাখ টাকায়।

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় অবস্থিত সাদিক এগ্রো থেকে এসব দামে গরুগুলো বিক্রি হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ইনচার্জ মো. মাইদুল ইসলাম।

তিনি বলেন, ‘সর্বনিম্ন ৬০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৮ লাখ টাকা দামের গরু রয়েছে আমাদের খামারে। গত বছর কোরবানির ঈদে প্রায় ১ হাজার ৩০০টির মতো গবাদিপশু বিক্রি করা হয়েছিল। এবার আড়াই হাজারের মতো গবাদিপশু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লাইভ ওজন করে বিক্রি করার পাশাপাশি সৌন্দর্য বিবেচনা করেও বিক্রি করা হয় গবাদিপশু। এসব বিবেচনা করে এবার ২০০ কেজি থেকে ৩০০ কেজি ওজনের পশুর দাম প্রতি কেজি ৩৭৫ টাকা, ৪০০ কেজি থেকে ৫০০ কেজি ওজনের জন্য প্রতি কেজি ৪২৫ টাকা ও ৫০০ কেজি থেকে ৬০০ কেজি ওজনের জন্য প্রতি কেজি ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।’

জানা যায়, ঢাকা ও ঢাকার আশপাশে ২ হাজার ৬৮০টি খামার রয়েছে। এসব খামারের ১৬ হাজার ৭২৮টি গবাদিপশু কোরবানিযোগ্য। যার মধ্যে ১৪ হাজার ৯৩৭টি ষাঁড়, ১ হাজার ৩৯৩টি বলদ ও প্রায় সাড়ে ৬০০ গাভী। ১ হাজার ১৩৭টি ছাগল, ১৯১টি ভেড়া ও ৪০টির মতো মহিষ রয়েছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর