,

ইন্টার মিলানে যোগ দিচ্ছেন লুকাকু!

news-image

স্পোর্টস ডেস্ক : বেলজিয়ান স্ট্রাইকার রোমেলো লুকাকু ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দেয়ার একেবারেই কাছে পৌঁছে গিয়েছেন।

লুকাকুর মিলানে পাড়ি জমানোর গুঞ্জনে ঘি ঢেলেছেন তার এজেন্ট পাস্তেরেও। লুকাকোর সাথে প্রাইভেট জেটে বসা ইন্সটাগ্রামে পোস্টের ক্যাপশনে লিখেছেন রেডি টু টেক অফ, ডেস্টিনেশন মিলানো।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের প্রকাশিত খবরে বলা হয়েছে, ২৬ বছর বয়সী লুকাকু ব্রাসেলস থেকে মিলানের পথে বিমানে যাত্রা করেছেন এবং সেখানে গিয়ে নাকি তিনি মেডিকেল পরীক্ষা করাবেন। তাতে করে কারোর দুইয়ে দুইয়ে চার মেলাতে কষ্ট হচ্ছে না।

দ্য সান আরও জানিয়েছে, লুকাকুকে সাড়ে ৭৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে রেড ডেভিলরা ছাড়তে সম্মত হওয়ার পরই ইন্টার মিলান তাকে দলে টেনে নিচ্ছে।

এমন মোটা অংক যে তার জন্য কোনো ক্লাবকে ঢালতে হবে, তা আগেই টের পাওয়া গিয়েছিল। কারণ গত জুলাইয়ে লুকাকুর জন্য ৫৪ মিলিয়ন পাউন্ড বিড করেও প্রত্যাখ্যাত হয়েছিল ইন্টার মিলান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর