,

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ বাধলে ভারতের পক্ষে থাকবে

news-image

ভারতের কাশ্মীর নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমন অবস্থায় ভারত পাকিস্তান যুদ্ধ বাধলে বাংলাদেশ ভারতের পক্ষে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে। সবখানে ভারত আমাদের সহযোগিতা করে করে আসছে। ভারত যখন আ’ক্রান্ত হবে,তখন নিশ্চয়ই আমরা ভারতের সঙ্গে থাকব।’গতকাল মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্যে বাংলাদেশের অবস্থান কী—জানতে চাইলে তিনি বলেন,‘নয়াদিল্লিতে সাম্প্রতিক সফরের সময়ে ভারতীয় সাংবাদিকেরাও একই প্রশ্ন করেছিলেন। আমি বলেছি, ভারত যখন আক্রান্ত হবে, তখন নিশ্চয়ই আমরা ভারতের সঙ্গে থাকব।’ চলমান অবস্থায় বাংলাদেশের কোনো প্রস্তুতি রয়েছে কি না—জবাবে আসাদুজ্জামান খান বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের বর্ডার নেই।

এতে প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী, বিএসআরএফের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সূত্রঃ আজকের পত্রিকা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর