সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরের পাশে আছে যেসব দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক | ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর মূলত তাদের স্বাধীনতা হারাল। অঞ্চলটির মানুষ যাতে কোনো আন্দোলন করতে না পারে সে কারণে বিপুল পরিমাণ সেনা মোতায়েনের পাশাপাশি বন্ধ করা হয়েছে ইন্টারনেট। মোবাইল সংযোগ ও বিদ্যুৎ বন্ধের খবরও পাওয়া গেছে অনেক স্থানে।

সোমবার (৫ আগস্ট) রাজ্যসভায় পাস হয়েছিল ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব। প্রত্যাশিতভাবে মঙ্গলবার লোকসভাতেও পাস হয়েছে ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব। ফলে উত্তপ্ত রাজনৈতিক মহল। ইতোমধ্যেই সেখানকার সিনিয়র নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি ধরপাকড় চলছে অন্য নেতাকর্মীদেরও।

কাশ্মীরিদের সুবিধা বাতিল করার পর থেকে মোদি সরকারকে নিয়ে দেশে-বিদেশে আলোচনা-সমালোচনা তুঙ্গে। ভারত সরকারের এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন দেশ। ইতোমধ্যেই কাশ্মীরিদের পাশে থাকার ঘোষণা দিয়েছে তুরস্ক চীনসহ কয়েকটি রাষ্ট্র।

মালয়েশিয়া: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কাশ্মীরিদের পক্ষে অবস্থান নেয়ার কথা বলেছেন। ভারত সরকারের নেয়া সিদ্ধান্তের সমালোচনা করে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেন তিনি। জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেষণের ফাঁকে ইমরান খানের সঙ্গে তিনি বৈঠক করবেন বলেও জানান।

পাকিস্তান: কাশ্মীরিদের পক্ষে প্রথম অবস্থান নেয় পাকিস্তান সরকার। ভারতকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সেনাবাহিনীও প্রয়োজনে কাশ্মীরিদের পক্ষে লড়াই করার ঘোষণা দেয়। এছাড়াও দেশটি ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করবে বলেও ঘোষণা দিয়েছে।

তুরস্ক: সোমবারই কাশ্মীরিদের পক্ষে নিজের অবস্থান পরিস্কার করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোয়ান। ভারত অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এই বিষয়ে তুরস্কের দৃঢ় সমর্থন পাকিস্তানের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।

চীন: জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ায় ভারতের সমালোচনা করেছে সদস্য চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হুয়া চুনইয়াং মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, কাশ্মীরের বর্তমান অবস্থা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, চীন ভারতকে সীমান্তের সমস্যাটিকে আরও জটিল করে তোলে এমন কোনো পদক্ষেপ এড়ানোর জন্য অনুরোধ করেছিল।

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন তিনি কাশ্মীরি জনগণের পাশে থাকবেন। পাশাপাশ ৩৭০ ধারা তুলে দেয়ার সমর্থক নন তিনি। এ নিয়ে বিজেপির সমালোচনাও করেছেন কড়াভাবে। মুক্তি দাবি করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহর।

এ জাতীয় আরও খবর

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী