,

নাসিরনগরে মশক নিধন ও পরিচ্ছন্নতা উপলক্ষে র‌্যালি ও মশক নিধন অভিযান

news-image

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর  : “নিজে আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আজগর আলীর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এসময় র‌্যালিতে সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিচ্ছুজ্জামান,অধ্যক্ষ মোঃ আলমগীর,সহকারী অধ্যাপক আবদুল হকসহ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন।এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আজগর আলী সবাইকে নিজের অফিস ও বাড়ি পরিচ্ছন্ন রাখতে এবং মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়ার আহবান জানান।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর