,

সারাদিন থাকতে পারে বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাত থেকে শুরু হয়ে ভোরে একটু থামলেও সাড়ে ৫টা থেকে রাজধানীতে টানা বৃষ্টি হয়ে আসছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে বুধবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭০ মিলিমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, বৃহস্পতিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম- এই চার বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, সিলেট ও ময়মনসিংহ- এই তিন বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর বাইরে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার আগ পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ১৩ মিলিমিটার। এদিন সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর