,

কলেজে বাবার সিনিয়র মেয়ে

news-image

আন্তর্জাতিক ডেস্ক–মেয়ের পড়াশোনা দেখে আবার কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা জাগল বাবার। সেই ইচ্ছা পূরণ করতে মেয়ের কলেজেই ভর্তি হলেন তিনি। তবে ক্লাসের হিসাবে বাবার চেয়ে সিনিয়র হয়ে গেলেন মেয়ে।এমন ঘটনা নিয়ে খবর প্রকাশ করেছেন ভারতের গণমাধ্যম এনডিটিভি। তবে বাবা-মেয়ের বিস্তারিত পরিচয় খবরে বলা হয়নি।

খবরে বলা হয়, মেয়ে জানিয়েছেন তার বাবার আইন বিষয়ে পড়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু বাড়ির সবাই জোর করে তাকে অন্য বিষয় পডা়নোয় তিনি পরে কনসালটেন্ট হয়ে ফার্মে চাকরি করতে শুরু করেন।তারপর তার মেয়ে যখন আইন নিয়ে পড়া শুরু করেন। তখন বাবার মনে আবারও সেই পুরোনো ইচ্ছা জাগে।

মেয়ে বলছিলেন, আমার পড়াশোনা দেখে অনুপ্রাণিত হয়ে বাবা আবার পড়বেন বলে ভর্তি হলেন আমার কলেজে। এখানে বাবা আমার জুনিয়র!বাবা-মেয়ে যখন সহপাঠী তখন কেমন চলছে? খুশিতে উচ্ছ্বল মেয়ের মতে, আমরা খুব ভালো বন্ধু কলেজে। প্রফেসরদের কাছে পড়ি। নোটস শেয়ার করি। আমাদের কলেজের বন্ধুরাও এক। এমনকি ক্লাসে একসঙ্গে বসি! সবাই যখন বাবার প্যাশন দেখে তার প্রশংসা করে, আমার খুব গর্ব হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর