,

ট্রেন ছাড়ায় বিলম্ব হওয়ায় ভোগান্তিতে ঘরমুখো মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রার দ্বিতীয় দিনে বিলম্বে ছাড়ছে ট্রেন। নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে তিন ঘণ্টা বিলম্বে বেশির ভাগ ট্রেন ছাড়ায় ভোগান্তি পোহাচ্ছেন নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘুরে দেখা মিলেছে এমন চিত্র।

ঘরে ফেরার জন্য উন্মুখ হাজার হাজার মানুষ ট্রেনের অপেক্ষায় সকাল থেকে প্ল্যাটফর্মে বসে আছেন। কেউ একটি, কেউবা দুটি ব্যাগসহ সঙ্গে স্ত্রী সন্তান বা মা বাবাকে নিয়ে ট্রেনের অপেক্ষা করছেন। সবার একটাই চিন্তা- কখন ছাড়বে ট্রেন! রাজশাহীগামী ধুমকেতুর যাত্রী আরিফুল হক বলেন, পরিবারে সদস্যদের নিয়ে বাসে যাওয়া কষ্ট কর। তাই ১০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ৩০ জুলাই টিকিট কেটেছি। আজ বাড়ি যাচ্ছি। তবে সকাল ৬টার ট্রেন সাড়ে ৮টা বাজলেও ছাড়েনি। অবশ্য পৌনে ৩ ঘণ্টার পর ট্রেনটি ৮টা ৪৮ মিনিটে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

জানতে চাইলে ধুমকেতুর টিকিট মাস্টার মনিরউজ্জামান বলেন, ট্রেনটি কমলাপুর পৌঁছতেই দেরি করেছে। ফলে ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে।একইভাবে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস দেড় ঘণ্টা বিলম্বে সকাল সোয়া ৮টায় কমলাপুর ছেড়েছে। ট্রেনটি ৬টা ২০ মিনিটে কমালাপুর থেকে গন্তব্যের উদ্দেশে ছাড়ার কথা ছিল। চিলাহাটীগামী নীলসাগর ৮টায় ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ছাড়েনি। ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ছাড়ার ঘোষণা দেয়া হয়েছে।

শেরপুরগামী মহুয়া এক্সপ্রেস একঘণ্টা বিলম্বে সকাল ৯টায় কমলাপুর থেকে ছেড়েছে।

রেলওয়ে সূত্রমতে, বৃহস্পতিবার (৮ আগস্ট) মোট ৩৭টি ট্রেন কমলাপুর থেকে সারাদেশের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। তার মধ্যে সকাল ৯টা পর্যন্ত কমলাপুর থেকে ১২টি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর