,

ফোনে সাক্ষাৎকার দিয়েই হাথুরুসিংহে টাইগারদের কোচ হবেন!

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের হেড কোচের পদে আবারো ফিরে আসার জন্য আসন্ন ঈদের আগে বিসিবির কাছে চাকরির সাক্ষাৎকার দেবেন শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলে বিদায়ের দ্বারপ্রান্তে চলে আসা চণ্ডিকা হাথুরুসিংহে। তবে সরাসরি নয়, ফোনের মাধ্যমে তিনি সাক্ষাৎকার দেবেন।

প্রায় দুই বছর আগে বাংলাদেশ দলের কোচের পদ ছেড়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু তাঁর কোচিংয়ে খুব একটা সাফল্য পাচ্ছে না শ্রীলঙ্কা দল। তারপরেও বাংলাদেশ দলের সম্ভাব্য হেড কোচদের সংক্ষিপ্ত তালিকায় হাথুরুসিংহে ঠিকই রয়েছেন।

ইতোমধ্যে বাংলাদেশ দলের প্রধান কোচ হতে গতকাল ঢাকায় এসে বিসিবির কর্মকর্তাদের কাছে সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। তার সাক্ষাৎকারে নাকি বিসিবি সন্তুষ্ট হয়েছে। তবে সবার সাক্ষাৎকার না নিয়ে বোর্ড হেড কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে না।

গত ২৪ জুলাই বিকালে ধানমণ্ডির বেক্সিমকোর কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, একমাত্র হাথুরু যদি চায়, বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেন, তবেই তাকে আমরা বিবেচনায় নেবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর