সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হলিউড নায়িকার প্রেমে সৌদি যুবরাজ

news-image

অনলাইন ডেস্ক : প্রেমে মজেছেন সৌদির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ও হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। তাদের মন দেওয়া-নেওয়া নাকি অনেক দূর গড়িয়েছে। সময় পেলেই দুজনে মিলে ব্যক্তিগত বিমানে গোপন অভিসারে যাচ্ছেন। তাদের দেখা না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কের আদান-প্রদান চলছে। খবর পেজ সিক্স ও ডেইলি টেলিগ্রাফের এর।

জানা গেছে, ৩৩ বছর বয়সী লোহানকে প্রায়ই দামি দামি উপহার পাঠাচ্ছেন সৌদি যুবরাজ। একইসঙ্গে প্রেমিকার সাধ-আহ্লাদ পূরণ করতে একটি ক্রেডিট কার্ডও উপহার দেওয়া হয়েছে। এ নিয়ে সৌদি আরব ও মার্কিন মুলুকে জোর গুঞ্জন চলছে। প্রায় বছর খানেক আগে তাদের প্রথম দেখা হয় ফর্মুলা ওয়ান গ্র্যান্ড পিক্স রেসের মাঠে। সেখানে পরিচয় থেকে ধীরে ধীরে প্রেমে সম্পর্কে জড়ান লোহান ও সৌদি যুবরাজ। লোহানের ঘনিষ্ঠ মহল বিষয়টি এক প্রকার স্বীকারও করেছেন। তারা সৌদির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের লোহানের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ২০১৭ সালে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর দাবি করেছিল যে লিন্ডসে লোহান নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তখন কোরআন শরীফ হাতে লিন্ডসে লোহানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করে। পরে হলিউড অভিনেত্রী সেটাকে বন্ধুদের দেয়া গিফট বলে জানান। পরবর্তীতে লোহান তার অফিসিয়াল টুইটার ও ইন্সটাগ্রামে নিজের ছবির পরিবর্তে বায়োগ্রাফিতে ইংরেজিতে লিখেছেন ‘আলাইকুম সালাম বা Alaikum salam’। আর এই লেখার রেশ ধরে নতুন করে আলোচনার ঝড় ওঠে।
পরে ২০১৮ সালে লিন্ডসে ঘোষণা দেন, সৌদি নারীদের নিয়ে ‘ফ্রেইম’ নামে একটা ফিল্ম করতে চান তিনি। ফিল্মটিতে সৌদি নারীদের সাংস্কৃতিক ভাবনা ও কর্মকাণ্ড তুলে ধরতে চান তিনি। লোহান বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। সেখানকার টিভি শো ‘দ্য মাস্কড সিঙ্গার’-এর সঙ্গে যুক্ত আছেন তিনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে