,

প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : লন্ডনে চোখের চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকাল ৬টা ২০ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ জুলাই লন্ডনে যান। সেখানে অবস্থানকালে তিনি ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। লন্ডনে পৌঁছানোর পর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) নিষ্পত্তি করেছেন। ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাঁ চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বাংলাদেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ৩০ জুলাই টেলি-কনফারেন্সের মাধ্যমে ঢাকায় আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় যোগ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

একইভাবে ১ আগস্ট কৃষক লীগের রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন টেলি-কনফারেন্সের মাধ্যমে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নিজের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সরকারি কাজের খোঁজখবর রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হোটেলে সময় কাটান পরিবারের সদস্যদের সান্নিধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর একজন সফরসঙ্গী জানিয়েছেন, তিনি দেশে যেমন সব?কিছু দেখভাল ও তদারকি করেন, লন্ডন থেকেও টেলিফোনে সবকিছুর খোঁজখবর রেখেছেন। এবারের সফরে চিকিৎসা চলাকালীন অবস্থাতেই প্রধানমন্ত্রী ব্রিটিশ লর্ডসভার সদস্য লর্ড আহমেদ ও কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন। ইউরোপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর