,

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বাসা ছাড়লেন ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী

news-image

নিয়ম মাফিক এমপি হোস্টেলের (ন্যাম ভবন) বাসা না ছাড়ায় শেষ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বাসা ত্যাগ করতে বাধ্য হলেন দুইজন মন্ত্রী, ৫ জন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী।

গত সপ্তাহে মানিক মিয়া এভিনিউ-২ নং ভবনের ৯০৩, এর ৪ নং ভবনের ৪০১, ৬নং ভবনের ৯০২ সহ কয়েকটি ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় গণপূর্ত বিভাগ। ফলে তারা ওই বাসাগুলো ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এর আগে তাদের বাসা ছাড়তে সংসদীয় কমিটি থেকে লাল নোটিশ দেয়া হয়েছিল।

কিন্তু কোনোভাবেই বাসা না ছাড়ায় সর্বশেষ সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই ফ্ল্যাটগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে বাসা ছাড়লে একটি ফ্ল্যাটের চাবি এখনো বুঝে পায়নি সংসদ সচিবালয়।

জানা যায়, গেল ডিসেম্বর নির্বাচনের পর গঠিত নতুন সরকারে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত হওয়ার পর অনেকে মন্ত্রিপাড়ায় বাসা নিয়েছেন। তারা একই সঙ্গে এমপি হোস্টেলের বাসা দখলে রাখেন। ওইসব বাসায় আত্মীয়-স্বজন, ব্যক্তিগত কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের থাকতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর