,

ঘর বাঁধতে পালিয়ে গিয়েও ফিরে এলেন নিশো-মেহজাবিন!

news-image

একান্নবর্তী পরিবারের খুব চটপটে মেয়ে জুঁই। একই পাড়ার অন্য পরিবারের ছেলে সহজ-সরল ছেলে সাফায়েতের সঙ্গে কাঁচামিঠা প্রেম তার। তবে সাফায়েতের মা জুঁইয়ের পরিবারকে একেবারেই পছন্দ করে না। জুঁইকে ছেলের বউ বানানো চিন্তাও করতে পারেন না তিনি।

এদিকে একই অবস্থা জুঁয়ের পরিবারের। সাফায়েতের মতো ছেলেকে জুঁই বিয়ে করবে এটা স্বপ্নেও ভাবতে পারে না তার বাপ-চাচারা। একদিন বিয়ে করার উদ্দেশ্যে হঠাৎ জুঁই আর সাফায়েত পালিয়ে যায়। কিন্তু তারা বিয়ে না করেই বাড়িতে ফিরে আসেন। তবে ফিরে এসে দেখেন পরিস্থিতি ভিন্ন। জুঁইয়ের অভাবে তাদের পুরো পরিবার অসুস্থ হয়ে পড়েছে। আর সাফায়েতের মা সবার সেবা করছেন! এরপর নানা ঘটনা প্রবাহের মধ্যদিয়ে এগিয়ে গেছে ‘জুঁই? একটু তোকে ছুঁই?’ নাটকের দৃশ্য।

টানটান উত্তেজনাপূর্ণ গল্পের এ নাটকের দৃশ্য ধারণের কাজ এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। এস এস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটিতে জুঁইয়ের চরিত্রটি রূপদান করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আর সাফায়েতের চরিত্রে দেখা যাবে অভিনেতা আফরান নিশোকে। রাজীব আহমেদ রচনায় নাটকটি নির্মাণ করেছেন রুবেল হোসেন।

‘জুঁই? একটু তোকে ছুঁই?’ নাটকে নিশো ও মেহজাবিন ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে মনিরা মিঠু ও মাহামুদুন নবীসহ অনেককে। আসছে ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে নাটকটি প্রচারিত হবে। পাশাপাশি এস এস এন্টারটেইনমেন্ট ইউটিউবে চ্যানেল অবমুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর