,

‘এরশাদকে বিয়ের আগে আমার স্বামী ও দুই সন্তান ছিল’- বিদিশা

news-image

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর বিভিন্ন গণমাধ্যমকে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন বিদিশা। রোববার একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকার বিদিশা ব্যক্তিগত জীবন নিয়েও খোলাখুলি কথা বলেছেন সাবেক রাষ্ট্রপতির এ স্ত্রী।

তিনি বলেন, ওনার (এরশাদ) সাথে প্রেম থেকেই শুরু হয়েছে সব কিছু। পজেটিভ দিয়ে শুরু হয়ে আস্তে আস্তে নেগেটিভের দিকে গেছে। আবার নেগেটিভ থেকেও শেষের দিকে পজিটিভ হয়েছে সেটা হয়তোবা জাতি জনগণ জানে না। বিদিশা বলেন, শুরুটা তো আমি ওনার প্রেমে পড়েছি, আমাকে ওইভাবে কনভেন্স করতে পেরেছিলেন। তার আগে জানেন আমি বিবাহিত ছিলাম। ব্রিটিশ এক ভদ্রলোকের ওয়াইফ ছিলাম। সেখানে আমার দুই সন্তান আছে।

ইংল্যান্ড থেকে দেশে এসে এরশাদের প্রেমে পড়েছিলেন জানিয়ে বিদিশা বলেন, আমি ইংল্যান্ড থেকে তখন এসেছিলাম। প্রেমে পড়লাম তারপর উনি বিয়ে করলেন। বিয়ের পরে সব কিছু এরিককে ঘিরেই চলতে থাকে মন্তব্য করে বিদিশা বলেন, সবকিছু এরিককে ঘিরে আমাদের। আমাদের পুরো কন্সেন্ট্রেশন ছিলো সন্তানের প্রতি। সন্তানের সামান্য একটা উহ শব্দ আমরা শুনতে পারতাম না।

এরশাদই বিদিশাকে রাজনীতিতে এনেছেন উল্লেখ করে বিদিশা বলেন, আমাকে উনিই এনেছেন। উনি নিজেই আমাকে রংপুরবাসী, উত্তরবঙ্গ, দিনাজপুর, রাজশাহী সব জায়গায় আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছেন। তিনি আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর