,

হজযাত্রীদের মুখে ওষুধ দেয়া সেই মশককর্মী বরখাস্ত

news-image

আশকোনা হজক্যাম্পে হাজযাত্রীরা ম্যাটস বিছিয়ে শুয়ে আছেন, কেউবা আছেন বসে। এরই মধ্যে একজন মশক নিধন কর্মী সেখানে এসে উপস্থিত। তার ঘাড়ে ঝোলানো মশার ওষুধ ছেটানো মেশিন। হজযাত্রীরা শুয়ে-বসে আছেন এই বিষয়টি বিবেচনা না করেই সেই মশক নিধন কর্মী তার মাঝ দিয়েই মশার ওষুধ ছেটাতে থাকেন।

মুহূর্তেই চারিদিকে ধোয়ায় আচ্ছন্ন, অন্ধাকার হয়ে যায়। সেই ধোয়া গিয়ে পড়ে সেইসব হজযাত্রীদের মুখে। এই ধোয়া থেকে বাঁচতে হজযাত্রীরা কেউবা নাক মুখ ধরে রাখেন কেউবা সরে যেতে চেষ্টা করেন। হজযাত্রীর কথা বিবেচনা না করে স্বাভাবিক ভাবেই হজযাত্রীদের মুখের ওপর এভাবে ওষুধ ছেটানো ওই মশক নিধন কর্মীর নাম মোহাম্মদ হুমায়ূন কবির। এই ঘটনাটি কোনো এক হজযাত্রী তার মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যেমে আপলোড করেন। মুহূর্তেই এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এতে করে ব্যাপক সমালোচনায় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম।

বিষয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নজরে আসলে হজযাত্রীদের মুখে মশার ওষুধ দেয়ার অপরাধে মোহাম্মদ হুমায়ূন কবির নামে সেই মশককর্মীকে বরখাস্ত করা হয়েছে। ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিএনসিসির মেয়র এই বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিক ওই মশক নিধনকর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর