,

১০৫ টাকার ওডোমস ৬৫০, ল্যাভেনডারকে লাখ টাকা জরিমানা

news-image

রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চাহিদা বেড়েছে মশাপ্রতিরোধী ভারতীয় প্রতিষ্ঠান ডাবরের মলম ওডোমসের। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মলমটির দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। মলমটির গায়ে লিখিত মূল্য ৮৮ রুপি (বাংলাদেশি মূদ্রায় ১০৫ টাকা)। অথচ গত কয়েক দিনে দাম পাঁচগুণ বেড়ে রাজধানীর কোথাও মলমটি বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, কোথাও ৮০০ টাকায়।

রাজধানীর গুলশান-২ এলাকায় সোমবার (৫ আগস্ট) অভিযান চালিয়ে এর প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অপরাধে ল্যাভেনডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন, আফরোজা রহমান ও মো. আব্দুল জব্বার মণ্ডল।

অভিযান চলাকালে অবৈধ বিদেশি প্রসাধনী বিক্রির অপরাধে ইউনাইটেড ফার্মেসিকে ২০ হাজার এবং প্যাকেটজাত মিষ্টিতে উৎপাদনের তারিখ, মেয়াদ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা ও ওজনে কম দেয়ার অপরাধে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তদারকিতে সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১ এর সদস্যরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর