,

নিজের মেয়ের ছদ্মবেশ ধারণ করেও শেষরক্ষা হলনা বাবার

news-image

ব্রাজিলের একটি অপরাধী চক্রের প্রধান নিজের ১৯ বছর বয়সী মেয়ের ছদ্মবেশে কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিলেন। তবে এত কিছু করেও তিনি পার পেলেন না। পুলিশের কাছে ধরা পড়তে হলো তাকে। সম্প্রতি ক্লাওভিনো ডে সিলভা নামের ওই অপরাধীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। শনিবার (৩ আগস্ট) পরচুলা, রাবারের মাস্ক ও গোলাপি রঙের টি-শার্ট পরে কারাগার থেকে পালানোর চেষ্টা করেন তিনি।

সে সময় তিনি নিজের বদলে তার মেয়েকে কারাগারে রেখে যান। তার মেয়ে তাকে কারাগারে দেখতে এসেছিলেন। সেই সুযোগেই পালানোর চেষ্টা করেছিলেন ওই অপরাধী। কিন্তু মেয়ে সেজে পালানোর চেষ্টা করেও সফল হতে পারেননি ওই অপরাধী। কর্মকর্তারা তার ছদ্মবেশ ধরে ফেলেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মেয়েকে কারাগারে রেখেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ক্লাওভিনো।

রিও রাজ্যের কারা কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে। এতে ক্লাওভিনোকে তার পরচুলা, মাস্ক এবং কাপড় খুলতে দেখা যায়। ব্রাজিলের একটি শক্তিশালী অপরাধী দলের প্রধান ছিলেন ক্লাওভিনো। তাকে এখন অতিরিক্ত নিরাপত্তাবেষ্টিত কারাগারে স্থানান্তর করা হবে। একই সঙ্গে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর