,

বিমানে এলো মশা মারার নমুনা ওষুধ

news-image

এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ওষুধের নমুনা বিভিন্ন দেশ থেকে আনছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। চীন, ভারতসহ কয়েকটি দেশ থেকে ওষুধের নমুনা আমদানি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।অপরদকে ভারতসহ আরও কয়েকটি দেশ থেকে নমুনা এনেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

এরই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মশা নিধনের নতুন আরও একটি নমুনা ওষুধ এমিরেটস বিমানযোগে ঢাকায় এনেছে সোমবার (৫ আগস্ট)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। তবে এ নমুনা ওষুধ এবার কোনো দেশ থেকে আনা হয়েছে বিষয়টি তিনি জানাতে পারেননি।

এর আগে গত শুক্রবার (২ আগস্ট) ডিএসসিসি মশা মারতে ভারতীয় এক কোম্পানির নতুন ওষুধ মাঠপর্যায়ে পরীক্ষা চালানো হয়। নগর ভবনের মূল ফটকের সামনে তিনটি খাঁচার প্রতিটিতে ৫০টি করে মশা রেখে এ পরীক্ষা চালানো হয়।

খাঁচা থেকে ৩ ফুট দূরত্বে ফগার মেশিন কাঁধে নিয়ে সিটি কর্পোরেশনের মশক নিধনকর্মীরা খাঁচায় ওষুধ ছিটায়। ৩০ মিনিটের পরীক্ষা শেষে প্রথম খাঁচায় ২২ শতাংশ, ২৬ শতাংশ এবং ১৮ শতাংশ মশা মারা যায়।নতুন এ ওষুধে ৩০ মিনিট পরীক্ষা শেষে সর্বোচ্চ ২৬ শতাংশ মশা মারা যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর