,

আফগান সিরিজেও হেড কোচ সেই সুজন

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমানে বাংলাদেশ দলের প্রধান কোচের পদ শূণ্য। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডসকে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। যদিও রোডসের দায়িত্ব শেষ হয়েছে চুক্তির মাঝপথেই। তার কাজের কিছু বিষয়ে বোর্ড সন্তুষ্ট না থাকায় চুক্তি শেষ হওয়ার বছরখানেক আগেই তাকে বিদায় বলেছে বিসিবি।

বিশ্বকাপের বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরও শ্রীলঙ্কা সিরিজে কোচ বিহীন ছিল বাংলাদেশ দল। সেই সিরিজে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। ফলস্বরূপ হিসেবে সেই সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ হতে হয় বাংলাদেশ।

শোনা যাচ্ছে, আফগানিস্তান সিরিজের আগেও হেড কোচ পাচ্ছে না টিম বাংলাদেশ। আর যার কারণেই এই সিরিজেও টাইগারদের হেড কোচের দায়িত্বে থাকছেন সুজন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাহবুব আনাম।

এ বিষয়ে তিনি বলেন, আসলে কি আমরা কোচ খুঁজছি। আমাদের পছন্দের তালিকায় ছিল বিদেশি কোচ। যে কারণেই আমরা বিদেশি কোচদের প্রাধান্য দিচ্ছি। তবে আমাদের পছন্দের তালিকায় বেশ কিছু কোচ আছে। যেহেতু তাদেরকে এখনও নিয়োগ দেওয়া হচ্ছে না তাই সামনের সিরিজে কোচের দায়িত্বে থাকবে সুজন।

এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, কোচ খুঁজতে গিয়ে ভালোই সাড়া পেয়েছেন। কয়েকজন হাই প্রোফাইল কোচ বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন বলেও দাবি তার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর