,

ঢাকা আসছেন ম্যারাডোনা-রোনালদিনহো!

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো ঢাকা আসছেন দেশের ফুটবল পাড়ায় কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। জানা গেছে, প্রিমিয়ার লীগের আগামী মৌসুমে বড় চমক দেখাতে যাচ্ছে বসুন্ধরা কিংস। এর আগে রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার হয়ে মাঠ মাতানো ডেনিয়েল কলিন্দ্রেসকে এনে চমক দিয়েছিল দলটি। এবার আরও চমক বাড়াতে এ উদ্যোগ নিয়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

প্রিমিয়ার লীগের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আগামী মৌসুমে শুভেচ্ছা দূত হিসেবে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহোকে আনার জন্য কাজ শুরু করেছে।

এ নিয়ে দলটির প্রেসিডেন্ট ইমরুল হাসান গণমাধ্যমকে বলেন, আমরা এজেন্টের মাধ্যমে দু’জনের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করেছি। কিন্তু সমস্যা হচ্ছে টাইমিং। আমরা জানি না কবে আমাদের খেলা। যাকে আনবো তার টাইমিং মিললেই তো উদ্যোগ সফল হবে। তবে বিষয়টি এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি প্রাথমিক পর্যায়ে। দুইজনের যাকে পাওয়া যাবে, তাকে আনার চেষ্টা করবো।

তাদের আনা হলে কী দায়িত্ব দেওয়া হবে জানতে চাইলে ইমরুল হাসান বলেন, নতুন মৌসুমের প্রথম ম্যাচে তাদের স্টেডিয়ামে হাজির করা। হোম ভেন্যুতেও নেয়ার পরিকল্পনা আছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গাতেও তারা আমাদের প্রচারণায় অংশ নেবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর