,

এবার ডেঙ্গু আক্রান্ত মহিলা ইউপি সদস্যের মৃত্যু

news-image

চাঁদপুরের মতলব দক্ষিণের নারী ইউপি সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মৃত লাভলী আক্তার (৩৮) উপজেলার খাদেরগাঁও ইউনিয়নেরনাগদা গ্রামের মাদ্রাসা শিক্ষক আবুল বাশারের স্ত্রী। তিনি ওই ইউনিয়নের নির্বাচিত নারী সদস্য।খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রিপন মীর জানান, গত ২৫ জুলাই রাজধানী ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান লাভলী আক্তার। সেখানেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি।

গত ১০ দিন চিকিৎসা শেষে গত শনিবার মধ্য রাতে মারা যান লাভলী আক্তার। রবিবার তার জানাযা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্নস্তরের মানুষজন অংশ নেন। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে ইউপি সদস্য লাভলী আক্তার স্বামী, এক ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম গিয়াসউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর