,

অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

news-image

নিউজ ডেস্ক : বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবসরের কথা। এবার নিজ মুখেই সে কথা জানালেন।

রোববার রাতে ডিএমপির ফেসবুক পেজে জননিরাপত্তা বিধানে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক লাইভ অনুষ্ঠানে তিনি আরো জানান, ৩২ বছরের চাকরি জীবন শেষে আগামী সপ্তাহ থেকেই প্রিয় ইউনিফর্মটি তুলে রাখার কথা জানালেন তিনি।লাইভ অনুষ্ঠানে আছাদুজ্জামান মিয়া বলেন, ৩২ বছর পুলিশের চাকরি করেছি। আগামী সপ্তাহ থেকে আমি আমার প্রিয় ইউনিফর্মটা পরতে পারব না। এটা অনেক কষ্টের।

আমি সম্মানিত নাগরিকদের কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমি যেসব জেলায় অনেকদিন চাকরি করেছি তাদের।আমি তাদের থেকে যে ভালোবাসা, সমর্থন, সহযোগিতা পেয়েছি তাতে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। আমি চেষ্টা করেছি জনগণের জন্য কাজ করতে। দেশের জন্য কাজ করতে।লাইভে তার সঙ্গে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলামও ছিলেন।

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনের আগে আছাদুজ্জামান মিয়া সিলেট, সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগে কর্মরত ছিলেন।

 

amadershomoy.com

এ জাতীয় আরও খবর

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান