মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে ফের ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : মাদরাসাছাত্রী নুসরাত জাহানের বক্তব্য ভিডিও করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আবারও হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওসির পক্ষে তার আইনজীবী এ আবেদন করেন বলে জানান আইনজীবী রানা কাওসার।

তিনি জানান, ‘ওসি মোয়াজ্জেম অসুস্থ। তিনি জামিন পেলে দেশত্যাগ করবেন না। এসব যুক্তিতেই জামিন আবেদন করা হয়েছে।’

কারাগারে যাওয়ার পর এ নিয়ে দ্বিতীয় দফায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন ওসি মোয়াজ্জেম। নুসরাতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ঢাকা সাইবার ট্রাইব্যুনালে জামিন চেয়ে করা আবেদন গত ১৭ জুন খারিজ করা হয়। এরপর এ আদেশের বিরুদ্ধে তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন, যা গত ৯ জুলাই উত্থাপিত হয়নি বলে খারিজ হয়।

সাইবার ট্রাইব্যুনালে এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য রয়েছে।

মাদরাসাছাত্রী নুসরাত জাহানকে গত ৬ এপ্রিল পুড়িয়ে হত্যার চেষ্টা করেন তার মাদরাসার শিক্ষার্থীরা। এর ১০ দিন আগে নুসরাত মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে ছড়িয়ে দেন। ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে আদালতের নির্দেশে সেটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই গত ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ওই দিনই গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক