,

জাতীয় সঙ্গীতের বদলে অ’শ্লীল ভিডিও দেখালেন প্রধান শিক্ষক

news-image

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের তাড়াশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষিকাকে শ্লী’লতাহানির অভিযোগ উঠেছে। একই সঙ্গে শিক্ষিকাকে অফিস কক্ষে ডেকে নিজ মোবাইল হাতে দিয়ে জাতীয় সঙ্গীত বের করতে বলে অ’শ্লীল ভিডিও দেখিয়েছেন। উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিচার চেয়ে সরকারি বিভিন্ন দফতরে রোববার দুপুরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই দুই সহকারী শিক্ষিকা। ইতোমধ্যে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।

অ’ভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র রায় একই বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে মোবাইলে অ’শ্লীল দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি স্কুলের সিনিয়র শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে বলেও কোনো সমাধান না পেয়ে, রোববার জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত অ’ভিযোগ দেন ওই দুই ভুক্তভোগী শিক্ষিকা।

এ বিষয়ে ভুক্তভোগী এক সহকারী শিক্ষিকা বলেন, চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষরের জন্য প্রধান শিক্ষকের কক্ষে গেলে তিনি কথার মাঝে আমাকে কু’প্র’স্তাব দেন। বিষয়টি আমার সিনিয়র শিক্ষক শাজাহান আলী ও জহুরুল ইসলামকে জানালে তারা সভাপতিকে জানান। পরে সভাপতির নিকট ক্ষমা প্রার্থনা করেন প্রধান শিক্ষক। কিন্তু তারপরও তিনি আবার গত ৪ জুলাই অন্য এক সহকারী শিক্ষিকাকে তার অফিস কক্ষে ডেকে নিজ মোবাইলে হাতে দিয়ে জাতীয় সঙ্গীত বের করতে বলেন। ওই শিক্ষিকা মোবাইল হাতে নিয়ে অ’শ্লীল ভিডিও দেখে মোবাইল ফেলে অফিস কক্ষ থেকে দ্রুত বের হয়ে সব শিক্ষকদের জানান। এরপরও কোনো বিচার না পেয়ে রোববার দুপুরে সরকারি বিভিন্ন দফতরে লিখিত অ’ভিযোগ করেন ওই দুই সহকারী শিক্ষিকা।

এ ব্যাপারে অ’ভিযুক্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র রায়ের মোবাইল ফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কথা না বলে ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখেন। তবে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান বলেন, শ্লী’লতাহা’নির বিষয়ে দুই শিক্ষিকা অ’ভিযোগ দিয়েছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর