,

রংপুর রাইডার্সের বিপিএলে না খেলার হুমকি

news-image

স্পোর্টস ডেস্ক।। রংপুর রাইডার্স এরই মধ্যে নিজেদের দলে টেনেছে সাকিব আল হাসানকে। বিপিএলের দলটি বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছে। ২০১৭তে বিপিএলের ৬ষ্ঠ আসরের নিয়ম অনুসারে দলগুলো যে কোনো চার জন দেশি ক্রিকেটারকে দলে ধরে রাখতে পারবে সেখানে আইকন বা ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটার রাখা যাবে। তবে যদি সে থাকতে চায়। এ নিয়মের কারণেই সাকিব তার দল ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুরে চলে যান। তবে বিপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা দিয়েছে ৬ষ্ঠ আসরেই সব দলের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে। যে কারণে সপ্তম আসরে পুরানো কোনো নিয়ম থাকবে না। বিপিএলের ৭ম আসর একেবারেই নতুন নিয়মে শুরু হবে।

যেন নতুন আসা দলগুলো সুযোগ পায়। আগামী চার আসর পর্যন্ত সেই নতুন নিয়মগুলো বহাল থাকবে। আর এই কারণেই সাকিব আল হাসানের সঙ্গে রংপুর রাইডার্সের চুক্তির কোনো মূল্য থাকলো না। এই বিষয়ে রাইডার্সের সিইও ইশতিয়াক সাদিক দৈনিক মানবজমিনকে জানিয়েছেন বারবার এমন নিয়ম পরিবর্তন হলে তারা বিপিএলেই খেলবে না। তিনি বলেন, ‘আসলে আমরা জানি এবার নতুনভাবেই বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে চুক্তি করতে হবে। তারা আমাদের ইমেইলের মাধ্যমে চুক্তির জন্য জানিয়েছে। যে কারণে আমরা জানি যে বিপিএলে আমরা আছি। সেই কারণেই আমরা সাকিবকে দলে নিয়েছি। তার সঙ্গে চুক্তিও করেছি। কিন্তু এখন বিপিএল গভর্নিং কাউন্সিল যা বলছে তা মেনে নেয়ার মতো নয়। তারা কত বার কত নিয়ম বদলাবে! আমরা এর পক্ষে নেই। যদি তারা রংপুর রাইডার্সকে ছাড়া বিপিএলে খেলবে। এমন হলে আমরা বিপিএলে খেলবো না, এটাই আমাদের সিদ্ধান্ত। রংপুর ছাড়া বিপিএল চলবে। আমাদেরও কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে।’

তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দলগুলো চিঠি দিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর কথা হয়েছে। এ বিষয়ে বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম বলেন, ‘এ মাসের মধ্যে চুক্তিপত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেব। এই মাসে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেবে কয়টা টিম আসবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নেগোশিয়েট করার জন্য তাদের আমন্ত্রণ জানাব। দুই পক্ষ যদি সন্তুষ্ট থাকে তাহলে কন্টিনিউ করবে।’ বিসিবির এমন আমন্ত্রণে রংপুর সারা দিয়ে আলোচনায় বসবে নাকি নিজেদের নাম বিপিএল থেকে প্রত্যাহার করে নিবে?
এ বিষয়ে রাইডার্সের সিইও বলেন, ‘আমাদের যদি তারা আলোচনার জন্য আমন্ত্রণ জানায় আমরা যাব, তাদের সঙ্গে কথা বলে নিজেদের অবস্থান তুলে ধরবো। দেখি আলোচনায় কি হয়। তবে এখানে একটাই কথা বার বার বিপিএলের এমন নিয়ম পরিবর্তন আমরা মেনে নিব না।’ হঠাৎ করেই বিপিএলের পুরানো নিয়ম বাদ দিয়ে নতুন করে শুরুর ঘোষণাকে ভালো চোখে দেখছে না রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, সাকিবকে ঢাকা থেকে উড়িয়ে আনাতেই এমন নিয়ম পরিবর্তনের কথা বলছে গভর্নিং কাউন্সিল।

এ বিষয়ে দলটির সিইও ইশতিয়াক সাদিক বলেন, ‘আমার কাছে এমন ঘোষণার কারণ মনে হচ্ছে সাকিবকে দলে নেয়ার জন্যই। ঢাকা থেকে কেন আমরা সাকিবকে নিয়েছি সেটাই হলো এমন ঘটনার কারণ। আমরাতো সাকিবের ইচ্ছাতেই তাকে দলে নিয়েছি। আর সেও ঢাকাকে জানিয়েই আমাদের এখানে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তবে যাই হোক যদি এমন হয় যে আমাদের তার সঙ্গে চুক্তি বাতিল করতে হচ্ছে তাহলে আমরা বিপিএলে না খেলারই সিদ্ধান্ত নেবো।’  উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর